1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে নড়াগাতী থানা এলাকায় গলায় ফাঁস লাগানো ২০ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। - দৈনিক আমার সময়

নড়াইলে নড়াগাতী থানা এলাকায় গলায় ফাঁস লাগানো ২০ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. সিয়াম শেখ (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ জুন (শুক্রবার) সকালে উপজেলার নড়াগতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের বাবুল শেখের ছেলে সিয়াম শেখ এর নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা সিয়াম শেখ নামে ওই যুবককে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সিয়ামের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। স্বজনরা জানায় প্রেমঘটিত কারণে মানসিক বিষণ্নতায় ভুগছিল সিয়াম। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com