1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে আনুষ্ঠানিক ভাবে সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান- ২০২৬ এর শুভ উদ্বোধন - দৈনিক আমার সময়

নড়াইলে আনুষ্ঠানিক ভাবে সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান- ২০২৬ এর শুভ উদ্বোধন

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
নড়াইল সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩ জুন (বুধবার) সকালে উপজেলা প্রশাসন নড়াইল সদর ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে নড়াইল সদর খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম রাহসিন কবির এর উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান, সদর খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি)আহসান কবির, নড়াইল-১ আসন সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসন সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল যুবদল নেতা রিয়াজুল ইসলাম পাভেলসহ উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com