1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ধর্ষণ ও হত্যার অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর - দৈনিক আমার সময়

ধর্ষণ ও হত্যার অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫

এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট থেকে জানা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা ভুক্তভোগীর পরিবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তির জনসমক্ষে মৃত্যুদণ্ডর আবেদন করেছিল। প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতির উদ্ধৃতি দিয়ে মিজান জানায়, ‘জনমতের ওপর এর মানসিক প্রভাবের কারণে মামলাটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল।’ মার্চ মাসে মৃত্যুদণ্ডর রায় দেয়া হয় এবং পরে ইসলামিক প্রজাতন্ত্রের শীর্ষ আদালত তা বহাল রাখে। আতাবাতি বলেন, ‘সমাজের ওপর মামলাটির মানসিক প্রভাবের কারণে ভুক্তভোগীর পরিবার এবং নাগরিকদের অনুরোধে’ জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ ইরানে সাধারণত ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা অস্বাভাবিক নয়, তবে বিশেষ করে গুরুতর ক্ষেত্রে এটি ঘটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরানে হত্যা এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com