ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ও দোহার সদর ইউনিয়ন ভূমি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও দালালদের দৌরাত্ম্য রোধে আকস্মিক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।
১২ মে, ২০২৪( রবিবার) সকালে এ মোবাইল কোট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূমি অফিসে অবস্থানরত দালাল চক্রের ০৭ জন সদস্য হাতে নাতে ধরা পড়ায় তাদেরকে দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও হয়রানি, সরকারি সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের জন্য দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০৭ (সাত) জনের প্রত্যেককে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
সহকারী কমিশনার ভূমি মো মামুন খান বলেন, জনস্বার্থে সরকারি অফিসে সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নির্মূলে দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
Leave a Reply