1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দোহারে প্রয়াত সাবেক যোগাযোগ মন্ত্রী, ব্যারিষ্টার নাজমুল হুদার মৃত্যু বার্ষিকী পালিত  - দৈনিক আমার সময়

দোহারে প্রয়াত সাবেক যোগাযোগ মন্ত্রী, ব্যারিষ্টার নাজমুল হুদার মৃত্যু বার্ষিকী পালিত 

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
ঢাকার দোহারের প্রয়াত নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী, ব্যারিষ্টার নাজমুল হুদার ১ম মৃত্যু  বার্ষিকী পালন করা হয়েছে। 

১৯ ফেব্রয়ারী ( সোমবার) দুপুরে মুকসুদপুর ইউনিয়ন পরিষদের শাইনপুকুর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু বার্ষিকী উপলক্ষে  দোয়া ও মিলাদ মাহফিল হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার  নবাবগঞ্জ সাংসদ সালমান এফ রহমান।

আরো উপস্থিত ছিলেন তৃণমূল বি এন পি এর কো চেয়ারম্যার এডভোকেট অন্তরা হুদা।

তৃণমূল বি এন পি এর মহা সচিব তৌমুর আলম খন্দকার। তৃণমূল বি এন পি এর চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন

দোহার সার্কেল এ এস পি আশ্রাফুল আলম,দোহার থানা অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ, সাবেক রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হালিম,ঢাকা জেলা দক্ষিন ছাএলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ,মুকসুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান,কুসুম হাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল সহ আওয়ামী লীগ, ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন সাবেক কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আবদুল ওহাব দোহারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com