1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
​দৈনিক সময়ের আওয়াজ-এর নির্বাহী সম্পাদক হলেন মোহাম্মদ মাহবুব উদ্দিন - দৈনিক আমার সময়

​দৈনিক সময়ের আওয়াজ-এর নির্বাহী সম্পাদক হলেন মোহাম্মদ মাহবুব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘সময়ের আওয়াজ’ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অভিনেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মাহবুব উদ্দিন। গত ১লা জুলাই (২০২৬) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

 

​মোহাম্মদ মাহবুব উদ্দিন দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছেন। সুদীর্ঘ এই কর্মজীবনে তিনি দৈনিক মিরপুর বার্তা, সাপ্তাহিক সারাজাহান, পাক্ষিক আনন্দ বিনোদন, সাপ্তাহিক চিত্র জগৎ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক আজকের কাগজ, দৈনিক আমার সময় এবং দৈনিক বাংলাদেশসহ দেশের বিভিন্ন নামী-দামী দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।

 

​সাংবাদিকতার পাশাপাশি অভিনয় জগতেও তাঁর রয়েছে উজ্জ্বল পদচারণা। চলচ্চিত্র, নাট্যপাড়া ও ওটিটি প্ল্যাটফর্মে তিনি ‘মাহবুব দাদা ভাই’ বা ‘মাহবুব উদ্দিন সাজ’ নামে বেশ পরিচিত। ওয়েব সিরিজ, একক নাটক, ধারাবাহিক ও খণ্ড নাটক এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অভিনয়শিল্পী সংঘের একজন স্থায়ী সদস্য। এছাড়াও মানবাধিকারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।

 

​তার এই নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দৈনিক সময়ের আওয়াজ-এর সম্পাদক মোঃ সোহাগ বলেন, “মোহাম্মদ মাহবুব উদ্দিন একজন দক্ষ, অভিজ্ঞ এবং সিনিয়র সাংবাদিক। আশা করি, তিনি তাঁর সততা, নিষ্ঠা ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পত্রিকাকে সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে যেতে সক্ষম হবেন। এর আগেও তিনি অনেকগুলো জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন। তাঁর এই নতুন পথচলায় আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল।”

 

​পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এস এ এম সুমন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “মোহাম্মদ মাহবুব উদ্দিন একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি। তাঁর লেখনী অত্যন্ত তেজোদীপ্ত ও ধারালো, যা অপরাধীদের মনে আতঙ্ক সৃষ্টি করে আর অসহায় মানুষকে বেঁচে থাকার অবলম্বন জোগায়। আমরা বিশ্বাস করি, তাঁর সুদক্ষ দায়িত্ব পালনে দেশ ও প্রবাসে থাকা প্রতিটি পাঠক ও নাগরিক উপকৃত হবেন। তাঁর চাটুকারিতাহীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপসংবাদিকতার হাত থেকে দেশকে বাঁচাতে ভূমিকা রাখবে এবং সমাজ তথা রাষ্ট্রকে আলোকিত করবে।”

 

​বিশিষ্ট এই প্রবীণ সাংবাদিক ও অভিনেতার হাত ধরে ‘দৈনিক সময়ের আওয়াজ’ আরও বহুদূর এগিয়ে যাবে এবং পাঠকদের হৃদয়ে শীর্ষস্থান ধরে রাখবে—এমনটাই প্রত্যাশা পত্রিকা পরিবারসহ সংশ্লিষ্ট সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com