1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলা - দৈনিক আমার সময়

দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।c

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com