1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
থানার সামনে আত্মহননের হুমকি বিএনপির নেতার.! ১দিনের আলটিমেটাম - দৈনিক আমার সময়

থানার সামনে আত্মহননের হুমকি বিএনপির নেতার.! ১দিনের আলটিমেটাম

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

১দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের আত্মমর্যাদা ক্ষুন্ন করে অপপ্রচারকারীদের সনাক্ত করে বিচারের আওতায় না আনতে পারলে থানার সামনে আত্মহননের হুমকি দিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

 

শ্রীপুর থানা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় এমন হুমকি দেন তিনি।

মো. বিল্লাল হোসেন বেপারী শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব।

 

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দীনকে উদ্দেশ্যে করে বিল্লাল হোসেন বেপারী বলেন,

 

বেশ কয়েকদিন ধরে আমার ছবিকে বিকৃত করে নানা ভাবে উপস্থাপন করছে একটি চক্র। আমার ছবির সঙ্গে টেবিলে রাখা কয়েকটি মদের বোতলসহ আর দুজন ব্যক্তিকে যুক্ত করে ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কয়েকটি ভুয়া ফেসবুক আইডি। যা আমার মান ইজ্জত নষ্ট করছে। বিষয়টি জানতে পেরে আমি সাথে সাথেই থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন অগ্রগতি করতে পারেনি। আগামী ১দিনের মধ্যে অপপ্রচারকারীকে সনাক্ত করতে না পারলে থানার সামনে এসে আমি আত্নহত্যা করবো। এসব ভুয়া ছবি ব্যবহার করে মারাত্মক ভাবে আমার মানসম্মানের ক্ষতি করছে।’

তিনি আরও বলেন,’পৌর বিএনপির সদস্য সচিব হয়েও থানায় সেবা পাচ্ছেন না। তাহলে সাধারণ মানুষকে কি করে নিরাপদ রাখবেন.?

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দীন। এসনয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন,’ এসব সাধারণ ডায়েরির বিষয়ে সাইবারের সহায়তায় করে তদন্ত করে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহার করে সাইবার আইনে ওইসব ভুয়া আইডি সনাক্তের চেষ্টা করা হয়। ফেসবুক আইডি সম্পর্কে আমরা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারিনা। সেখান থেকে তথ্য পেলে আমরা দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com