1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডিএসইসি'র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক আমার সময়

ডিএসইসি’র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলরুমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্য্যক্রম পরিচালিত হবে। যা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস আরবিএস, ব্লাড গ্রুপ চেকিং, ব্লাড প্রেশার মাপাসহ নানান সুবিধা থাকবে। এছাড়াও অসুস্থ রোগীদের জন্য পরীক্ষায় বিশেষ ছাড় দেয়া হবে।

সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবার খান সংগঠনের সদস্যদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যথাসময়ে উপস্থিত হতে অনুরোধ করেছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প সংক্রান্ত যেকোন তথ্য জানতে কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এই কার্য্যক্রম শুধুমাত্র ডিএসইসি’র সদস্যদের জন্য প্রযোজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com