1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ দূতাবাস, টোকিও ও জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিলড ওয়ার্কার কো-অপারেশন অর্গানাইজেশনের (জিটকো)’র উদ্যোগে ও ইডব্লিউবি ইন্টারন্যাশনাল লিমিটেড এর সহায়তায় আজ (২৯ অক্টোবর ২০২৪) টোকিওর জিটকো সদরদপ্তরে ‘Bangladesh Seminar on Human Resources’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রায় ৫০ টি জাপানি কোম্পানি ও জনশক্তি নিয়োগকারী সংস্থা এবং বাংলাদেশের জনশক্তি প্রেরক সংস্থা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফ্যায়ার্স শাহ আসিফ রহমান উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি মানবসম্পদসহ বাংলাদেশের বিভিন্ন খাতে ক্রমাগত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এখন সময় এসেছে মানব সম্পদের দিকে মনোনিবেশ করার কারণ একদিকে বাংলাদেশের রয়েছে প্রচুর দক্ষ জনশক্তি এবং অন্যদিকে জাপানে রয়েছে বিদেশী শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা।


বর্তমানে জাপানে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বসবাস করছেন।চার্জ দ্যা এফ্যায়ার্স জাপানে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ ও এর জন্য কার্যকর ব্যবস্থা প্রণয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ জয়নাল আবেদীন বাংলাদেশের মানবসম্পদ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জিটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর মাতসুতোমি শিজিও আন্তর্জাতিক শ্রমবাজার এবং জাপানের ভবিষ্যত শ্রমবাজার পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন দেন।
শোহাতসু কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসাতো মিজুশিমা, ইডব্লিউবি ইন্টারন্যাশনাল লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মাসামুনে ফুকুই এবং একজন বাংলাদেশি ট্রেইনি টেকনিক্যাল ইন্টার্ন সেমিনারে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
এখানে উল্লেখ্য যে ২০১৮ এবং ২০১৯ সালে দুটি এমওসি স্বাক্ষরের পর গত দুই বছরে (২০২২-২০২৩) জাপানে বাংলাদেশি কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এ সময়ে জাপানে বাংলাদেশিদের সংখ্যা ১৮০০০ থেকে বেড়ে ২৭০০০-এর অধিক হয়েছে।
সেমিনারে বাংলাদেশ দূতাবাস ও জিটকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com