1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফ সড়কে চলন্ত মাইক্রোবাসের উপর ভেঙে পড়ল বিশাল গাছ দুমড়ে মুচড়ে গেল মাইক্রোবাস - দৈনিক আমার সময়

টেকনাফ সড়কে চলন্ত মাইক্রোবাসের উপর ভেঙে পড়ল বিশাল গাছ দুমড়ে মুচড়ে গেল মাইক্রোবাস

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা, সাময়িক বন্ধ ছিল যান চলাচল। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে।
বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়েছিল। বৃহস্পতিবার বিকেলে প্রবল বাতাসের এক পর্যায়ে গাছটি উপড়ে গিয়ে সড়কে চলাচলরত একটি মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ শুরু করেন। পরে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, টেকনাফে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন এলাকায় বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com