1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের পাশে সিএমপি, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ - দৈনিক আমার সময়

‎জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের পাশে সিএমপি, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর পক্ষ থেকে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সর্বমোট ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

‎সিএমপি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাত ৮টা ১৫ মিনিটে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

 

 

‎একই দিন রাত ৮টায় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

 

 

‎এছাড়া, ১২ জুলাই রাত ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

 

 

‎আজ ১৩ জুলাই দুপুর ১২টায় বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৩টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম উপস্থিত ছিলেন।

 

 

‎একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

 

 

‎এদিকে, আজ ১৩ জুলাই দুপুর ১২টায় ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

‎সিএমপি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। নগরবাসীর দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com