1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জটিল রোগে আক্রান্ত ৬১ জনকে ৬ লাখ টাকার চেক হস্তান্তর, অসুস্থ রোগীদের মানবিক সহায়তায় এগিয়ে আসুন এমপি: কাজল - দৈনিক আমার সময়

জটিল রোগে আক্রান্ত ৬১ জনকে ৬ লাখ টাকার চেক হস্তান্তর, অসুস্থ রোগীদের মানবিক সহায়তায় এগিয়ে আসুন এমপি: কাজল

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৬১ জন অসুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে ৬ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন, কক্সবাজার- ৩
( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
রবিবার ( ১৯ জুলাই ) নিরিবিলি অর্কিডে আয়োজিত অনুষ্ঠানে তিনি অসুস্থ ও অসহায় মানুষের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।
এমপি কাজলের দাপ্তরিক সূত্র জানিয়েছেন, সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত বিশেষ অনুদান কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের এককালীন ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারই অংশ হিসেবে, পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও -এর বাসিন্দা জটিল, দুরারোগ্যে আক্রান্ত ও দরিদ্র পরিবারের জন্যে আবেদনের প্রেক্ষিতে ৬১টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৬ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
এসময় লুৎফুর রহমান কাজল বলেছেন, ‘জটিল রোগে আক্রান্ত ও দরিদ্র ৬১জনকে কিছু সহযোগিতা করতে পেরে নিজের মধ্যে একটা স্বস্তি কাজ করছে। এই সহায়তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রোগিদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের প্রত্যেকজনের অসুস্থের খরচ অনেক ব্যয়বহুল; এ তুলনায় এই অর্থ হয়তো কম, কিন্তু আমার চেষ্টা থাকবে প্রতিমুহূর্তে আপনাদের পাশে থাকার। আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন এই প্রত্যাশা।বৈষম্যহীন সমাজ গঠনে সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান, এমপি কাজল।
বিশেষ অনুদানের চেক পেয়ে আক্রান্ত রোগীরা গভীর কৃতজ্ঞতা ও স্বস্তি প্রকাশ করেন বলেছেন, এই সহায়তা কম হলেও তাঁদের জন্যে জীবন রক্ষাকারী হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com