1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মপখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে - দৈনিক আমার সময়

চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মপখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
চকরিয়ায় ৮ জুন সোমবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহাবুবর রহমান।
তবে ঘটনায় কতজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে মাহাবুবর রহমান বলেন, দুপুরে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজারমুখি চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি চকরিয়া সার্ভিসের বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেলে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার কনে মালুমঘাট খ্রিষ্টান  মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়।
আহতদের চিকিৎসা এবং ঘটনার তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত জানাতে পারেননি তিনি।
তবে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য বলা হয়েছে, দুর্ঘটনায় এক শিশু ও তার মা সহ অন্তত ৩ জন নিহত নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com