1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বড়াইগ্রামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক আমার সময়

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বড়াইগ্রামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

রতন আলী নাটোর
    প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে ২০২৬) বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বড়াইগ্রাম। বিশেষ অতিথি ছিলেন জুবায়ের জাহাঙ্গীর এবং মাহাবুব হোসেন, বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত)।
কর্মশালায় বক্তারা বলেন,অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্য বাস্তবায়নে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে। এজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলা কোঅর্ডিনেটর রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com