1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৮০ জন নিহত - দৈনিক আমার সময়

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৮০ জন নিহত

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮০ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে, যা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে। নুসেইরাত শরণার্থী ক্যাম্পে, নেটজারিম জংশনের কাছে ত্রাণের জন্য আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। একই হাসপাতাল সূত্র জানিয়েছে, আল-মাওয়াসিতে অন্য একটি তাবুতে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনুসের পশ্চিমে একটি বাড়ি লক্ষ্য করে চালানো আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে। আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে কমপক্ষে দুইবার হামলা চালানো হয়েছে। আল-আকসা টিভি এবং ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানায়, ইসরায়েলি বাহিনী খান ইউনুসের মাজাইদা এলাকায় আবু আরব পরিবারের তাবু লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৬,১৫৬ জন নিহত এবং ১,৩২,২৩৯ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com