গতকাল ২০শে জানুয়ারি ২০২৫ ইং রোজ সোমবার মিরপুরের ১৫/এ আনন্দ নগর , দারুস সালাম থানা এলাকায় অবস্থিত টালী কো কনভেনশন সেন্টারে উৎসবমুখর একটি পরিবেশে ” মিরপুরে অসহায় মহিলাদের জন্য স্বনির্ভরতা সহায়তা ও কারিগরি প্রশিক্ষণ প্রকল্প ” থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা সনদপ্রাপ্ত হন। এখানে নারীরা তিনটি কোর্স থেকে মোট ৫২ জন প্রশিক্ষণ নেন এবং প্রত্যেকেই কৃতকার্য হয় , কোর্স সমূহ ১ , মোবাইল ফোন মেরামত ।
২ , ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন চালনা এবং
৩ , সৌন্দর্য প্রশিক্ষণ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান পপি বৈরাগী এবং ভারতী রায়, এরপর আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করলে অতিথিদেরকে পরিচয় করিয়ে দেন এ্যডরা বাংলাদেশের এপিএম জেন জ্যাকলিন কস্টা , অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান, গীতা পাঠ করেন সুবোধ চন্দ্র বর্মন এবং বাইবেল পাঠ করেন ঈভান সোরেন , উদ্বোধনী ভাষণ দেন প্রকল্প ব্যবস্থাপক নিকোলাস বাইদা , অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা পুলিশের উপপরিদর্শক দেবব্রত কুমার বিশ্বাস, তার বক্তব্যে তিনি বলেন কাইকা এবং এ্যডরা কোরিয়ার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করছে এবং পুরুষের পাশাপাশি নারীরা ও পরিবারে আর্থিক অবদান রাখতে পারবে , তাদের পরিবারগুলো ও সচ্ছল হবে এবং নারীরা মূল্যায়িত হবে । এ্যডরা বোর্ড চেয়ারম্যান পিআর তিমথি রায় , মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মাহবুব উদ্দিন তার বক্তব্যে বলেন এত সুন্দর একটি প্রকল্পে অর্থায়নের জন্য কাইকা এবং এ্যডরা কোরিয়াকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রশিক্ষণ প্রাপ্ত ৫২ জনকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ জানান, এ্যডরা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এলান সিওংওয়ান সীন বক্তব্যে বলেন এই প্রকল্পটি কাইকা এবং এ্যডরা কোরিয়ার আর্থিক সহায়তায় সম্পন্ন হয়েছে আশা করছি আগামী দিন এ ধরনের অনেক প্রশিক্ষণ সমাজের অবহেলিত নারীরা পাবেন, আমরা চাই সমাজের অসহায় ও অবহেলিত নারীরা সাবলম্বী হোক এবং পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাক,তিনটি কোর্স থেকে ৯ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় , তারপর সকলের মাঝে সনদ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয় আর এই কাজগুলো সম্পন্ন করেন মঞ্চে উপবিষ্ট অতিথি বৃন্দ তারপর কেক কেটে সার্টিফিকেট শিরোমনি অনুষ্ঠানটি আরো সুন্দর করা হয় , তারপর তিন কোর্সের সকল প্রশিক্ষনার্থীদের ফটো সেশন করা হয় এবং পরিশেষে মধ্যাহ্ন ভোজ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply