1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ - দৈনিক আমার সময়

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ওমর বিন হাদি। তিনি ‌‘ইনকিলাব মঞ্চের” প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।”

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।”

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।”

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্য যেকোনো পেশা, “ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হলো।’

এতে আরও উল্লেখ করা হয় যে, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com