1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এনবিআর পৃথকের আগে কর্মকর্তাদের দাবি যতটা সম্ভব অন্তর্ভুক্ত করবো -অর্থ উপদেষ্টা - দৈনিক আমার সময়

এনবিআর পৃথকের আগে কর্মকর্তাদের দাবি যতটা সম্ভব অন্তর্ভুক্ত করবো -অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

এনবিআর পৃথকের আগে কর্মকর্তাদের দাবি যতটা সম্ভব অন্তর্ভুক্ত করবো এবং

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে নতুন গেজেট দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।”

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরকে পৃথক বিভাগ হিসেবে গঠন করতে হলে কিছু ধাপ ও কাজ রয়েছে। আমরা দেখবো তাদের দাবিগুলো কতটা নেওয়া যায়। বাস্তবতা, দেশের স্বার্থ ও ব্যবসার প্রয়োজন বিবেচনায় যেটা অনুমোদন করেছি, সেটা থাকবে। তবে তাদের দাবিগুলো বিধিমালা বা অন্য কোনো উপায়ে বাস্তবায়নের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, ” তাদের (আন্দোলনকারী) সঙ্গে আর ফরমালি কোনো আলোচনা হবে না। উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি এগিয়ে নেবে।”
আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

এনবিআরের কর্মকর্তারা আজকের বৈঠকে সন্তুষ্ট কিনা? আন্দোলন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলেছে সেটায় আমার যায়-আসেনা।

এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এনিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা।
তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ অভিযোগে এনবিআরের কর্মকর্তারা কলমবিরতিও করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com