1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ - দৈনিক আমার সময়

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে পদত্যাগ করেছেন।

 

নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম।

 

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেন তিনি। বেলা আড়াইটায় যমুনার সামনে নাহিদ ইসলাম এ বিষয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে।

 

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্যদিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম।

 

ছাত্রদের নতুন দল আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন তথ্য জানান।

 

তিনি বলেন, আগামী ২৮ তারিখ বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে।

 

জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। আর দলের সদস্যসচিবের পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com