1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত  - দৈনিক আমার সময়

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত 

নাজমুল ইসলাম মন্ডল ঃ 
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, মহাসড়ক পার হওয়ার সময় সেনাবাহিনীর ওই সদস্যকে প্রথমে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com