কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের দুই পাচারকারি আটক হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা ও অপরজন স্থানীয়। মিয়ানমারের রাখাইন থেকে ফেরার পথে আটক পাচারকারিদ্বয়ের নিকট থেকে বিজিবি সদস্যরা নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে।
গেল রবিবার ১২ জুলাই অপরাহ্ন ১২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটক পাচারকারিদ্বয় হলেন উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ বøকের আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।
বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান-‘ সীমান্তের চোরাই পথে রাখাইনে সার ও ভোজ্যতেল পাচার করে নগদ বাংলাদেশি টাকা নিয়ে ফেরার সময় বিজিবি টহতল দলের সদস্যরা তাদের আটক করেন। আটকের পর তাদের শরীর তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।’ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply