1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদুল আজহা ১৭ জুন, ছুটি মিলবে কত দিন? - দৈনিক আমার সময়

ঈদুল আজহা ১৭ জুন, ছুটি মিলবে কত দিন?

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪

আগামী ১৭ জুন (সোমবার) চলতি বছরের ঈদুল আযহা উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে ছুটি শুরু হবে, যা শেষ হবে ১৮ জুন (মঙ্গলবার)।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৭ জুন (সোমবার) উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। এই ছুটি চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। অন্যদিকে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

এরসঙ্গে ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুই দিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা ৯ দিনে গিয়ে দাঁড়াবে, ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com