1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১ - দৈনিক আমার সময়

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ইন্দোনেশিয়ার পশ্চিম উপক‚ল অঞ্চলে সুমাত্রা দ্বীপের কাছে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সুমাত্রার পশ্চিম উপক‚লের একটি দ্বীপপুঞ্জ মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। সংস্থাটি জানিয়েছে, নৌকায় থাকা ১৮ জনের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুডি বলেন, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলের চারপাশে তল্লাশি চালাচ্ছে। রুডি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য দুর্ঘটনাস্থলের আশেপাশের এলাকা তল্লাশি করে সমস্ত হতাহতদের খুঁজে বের করা’। তিনি নৌকাডুবির কোনও কারণ উল্লেখ করেননি। তিনি বলেন, প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে খারাপ আবহাওয়া এবং নিরাপত্তার মান ভালো না থাকায় দুর্ঘটনা হয়ে থাকে। গত ৩ জুলাই, জনপ্রিয় রিসোর্ট দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে কমপক্ষে ১৮ জন নিহত হয়। গত মার্চ মাসে, বালির উত্তাল সকালে ১৬ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। ফলে একজন অস্ট্রেলিয়ান নারী নিহত হন এবং কমপক্ষে একজন আহত হয়। গত ২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদগুলোর মধ্যে একটিতে একটি ফেরি ডুবে গেলে ১৫০ জনেরও বেশি মানুষ ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com