1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে - দৈনিক আমার সময়

ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

ইউরোপে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি বাড়লেও টেসলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কোম্পানিটির সিইও এলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ইউরোপীয় ক্রেতাদের দূরে ঠেলে দিয়েছে বলে শিল্প খাতের সা¤প্রতিক তথ্যে জানা গেছে। প্যারিস থেকে এএফপি জানায়, ইউরোপীয় গাড়ি নির্মাতাদের বাণিজ্যিক সংগঠন (এসিইএ)-র তথ্য অনুযায়ী মে মাসে টেসলা গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপে ৪০.২ শতাংশ কম গাড়ি বিক্রি করেছে। অপরদিকে, ওই মাসে ইউরোপে ব্যাটারি চালিত যানবাহনের মোট বিক্রি ২৫ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে টেসলার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.২ শতাংশ কমেছে। এর পেছনে ইউরোপীয় ক্রেতাদের মধ্যে মাস্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অসন্তোষকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, ইউরোপীয় বাজারে চীনা প্রতিষ্ঠানসহ আরও অনেক ব্যাটারি চালিত গাড়ির উপস্থিতি বেড়েছে যা ক্রেতাদের কাছে আরও বিকল্প তৈরি করেছে। ইউরোপের মোট অটোমোবাইল বাজারে টেসলার বাজার অংশীদারিত্ব গত বছরের ২ শতাংশ থেকে কমে বর্তমানে ১.১ শতাংশে নেমে এসেছে। টেসলার এই ধস এমন এক সময়ে এসেছে যখন ইউরোপে ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ইভি বিক্রি ২৬.১ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট গাড়ি বিক্রির ১৫.৪ শতাংশে পৌঁছেছে। এসিইএ প্রধান সিগরিড ডে ভ্রিস বলেন, এই বাজার অংশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যের তুলনায় অনেক কম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩৫ সাল থেকে নতুন অভ্যন্তরীণ জ্বালানিচালিত ইঞ্জিনের গাড়ি বিক্রি বন্ধ করতে চায়। কিন্তু গাড়ির উচ্চ মূল্য ও চার্জিং অবকাঠামোর ঘাটতির ধারণা অনেক ভোক্তাকে সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। ডি ভ্রিস বলেন, ‘ভোক্তাদের দ্বিধা মোটেও মিথ্যা নয়, আমাদের চার্জিং অবকাঠামো ও কর প্রণোদনার মতো সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ব্যাটারি চালিত যানবাহনের গ্রহণযোগ্যতা কার্যকরভাবে বাড়ে।’ সামগ্রিকভাবে, গত মাসে ইউরোপে গাড়ি বিক্রি ১.৬ শতাংশ বেড়েছে, তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে তা ০.৬ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com