1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আস সুয়েদি পার্কে বিভিন্ন দেশের সংস্কৃতি প্রদর্শন করছে: রিয়াদ সিজন - দৈনিক আমার সময়

আস সুয়েদি পার্কে বিভিন্ন দেশের সংস্কৃতি প্রদর্শন করছে: রিয়াদ সিজন

মো:মিজানুর রহমান বাবু, সৌদি আরব
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
রাষ্ট্রীয় অর্থায়নে গড়া বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হল রিয়াদ সিজন। ২০১৯ সালে এটি চালু হয়েছিল। ২০২২ সালে রিয়াদ সিজন তার তৃতীয় সংস্করণের পরে প্রথম দুই মাসের মধ্যে ৫ মিলিয়নের বেশি দর্শককের মন আকৃষ্ট করেছিলেন৷ ২০২৩ সালের হিসাবে অনুযায়ী রিয়াদ সিজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের  জায়গা করে নেন। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে বিভিন্ন দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সকলের মাঝে ছড়িয়ে দিতে ও পুরানো দিনের সৃতি অনুসরণ এবং বিভিন্ন নামীদামী শিল্পদের নিয়ে সৌদি আরব রিয়াদে আস সুয়েদি পার্কে শুরু হয়েছে রিয়াদ সিজন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সুদান,ও নেপালের বিভিন্ন  শিল্পীরা এখানে অংশগ্রহণ করবেন। প্রত্যেক দেশকে এক সপ্তাহ করে সময় দেয়া হবে এবং তারা তাদের দেশের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোষাক, ছবি আকা ইত্যাদি তুলে ধরতে পারবে।এই প্রদর্শনী দেখতে প্রতিটি দেশের নাগরিকই বিনা টিকেটে এখানে প্রবেশ  করতে পারবে। আস সুয়েদি পার্ক প্রতিদিন বিকাল ৪ টা থেকে মধ্য রাত অবদি খোলা থাকবে। চলতি সপ্তাহে সুদানীয় সংস্কৃতি ও শিল্পীদের কনসার্ট হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর বাংলাদেশীদের সংস্কৃতি তুলে ধরা হবে। সেখানে থাকবে জনপ্রিয় শিল্পী ইমরান মাহমাদুল এবং মহুয়া মুনা সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com