1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আশুলিয়া'র পলাশবাড়ী এলাকা হতে ১৪৯ বোতল ফেনসিডিলসহ ০২জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ - দৈনিক আমার সময়

আশুলিয়া’র পলাশবাড়ী এলাকা হতে ১৪৯ বোতল ফেনসিডিলসহ ০২জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
২৫ মার্চ সোমবার র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ফেনসিডিলসহ মোঃ সজীব(২০) ও মোঃ আল আমিন(১৯) নামীয় ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরূদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com