1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমিরাত থেকে আমদানি হবে ১৭ কার্গো এলএনজি - দৈনিক আমার সময়

আমিরাত থেকে আমদানি হবে ১৭ কার্গো এলএনজি

আরব আমিরাতে প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
আমিরাত থেকে আমদানি হবে ১৭ কার্গো এলএনজি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘সরকার টু সরকার’ পদ্ধতিতে দুই বছরে ১৭ কার্গো এলএনজি আমদানি করতে চায় সরকার। এ জন্য দেশটির সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের অনুমোদিত প্রস্তাবের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জিটুজি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড, ইউএই থেকে ২০২৫ ও ২০২৬ সালে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের দরপ্রস্তাব ও ড্রাফট এলএনজি সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। চুক্তির আওতায় স্বল্প মেয়াদে চলতি বছরে ৫ কার্গো এবং আগামী বছর ১২ কার্গো এলএনজি আমদানি করা হবে।

বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ লাখ ১০ হাজার টন সার আমদানি করার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৮০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৫০ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য পাঁচটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদিত হয়। এ ছয় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৩৭০ কোটি টাকা।

এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের তিনটি প্রস্তাবে অনুমোদন হয়েছে। এতে মোট ব্যয় হবে ৪০৪ কোটি ৯১ লাখ টাকা। বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণে ২৩৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com