1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আকাশপথে গাজায় খাদ্য সহায়তা পাঠাতে চেষ্টা করবে যুক্তরাজ্য : স্টারমার - দৈনিক আমার সময়

আকাশপথে গাজায় খাদ্য সহায়তা পাঠাতে চেষ্টা করবে যুক্তরাজ্য : স্টারমার

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

গাজায় আকাশপথে বিমানের মাধ্যমে খাদ্য সহায়তা পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত শুক্রবার রাতে সংবাদমাধ্যম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল গাজায় বিভিন্ন দেশকে বিমানের মাধ্যমে সাহায্য পাঠানোর অনুমতি দেবে—এমন খবর অনেক দেরিতে এসেছে। তবু আমরা এই মাধ্যমে সাহায্য পৌঁছানোর জন্য আমাদের সাধ্যের মধ্যে সব ধরনের চেষ্টা করব। ’সংবাদমাধ্যমটির মতামতের অংশে তিনি গাজায় ‘অনাহার ও হতাশার’ চিত্রগুলোকে অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করে বলেছেন, এ জন্য যুক্তরাজ্যের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বিশেষজ্ঞ চিকিৎসার জন্য আরো ফিলিস্তিনি শিশুদের যুক্তরাজ্যে নিয়ে আসার পাশাপাশি গাজায় বিমানের মাধ্যমে সাহায্য পাঠানোয় ভ‚মিকা পালন করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যেই জর্দানের সঙ্গে কাজ করছে যাতে বিমানের মাধ্যমে উপত্যকায় ব্রিটিশ সাহায্য পৌঁছানো যায়। তিনি আরো বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি সেই পদক্ষেপগুলোর মধ্যে একটি হতে হবে’। যদিও এটি ‘একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে, যা শেষ পর্যন্ত দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য স্থায়ী নিরাপত্তার দিকে পরিচালিত করবে’। সরকারকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহŸান জানিয়ে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ এমপি একটি চিঠিতে স্বাক্ষর করার পর স্টারমার এই মন্তব্য করেছেন। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com