1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৬ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া - দৈনিক আমার সময়

৬ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে গতকাল শনিবার ৬ মাত্রার একটি শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভ‚-পদার্থবিদ্যা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে এই অঞ্চলের রাজধানী সোরং থেকে ৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় ভ‚মিকম্পটি অনুভ‚ত হয়। জার্মান সেন্টার ফর জিওরিসার্চ (জিইওফন) ভ‚মিকম্পটির মাত্রা ৫.৯ ছিল বলে পরিমাপ করেছে। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা জানিয়েছে, এটি ৫.৭ মাত্রার ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ভ‚মিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে হতাহতের বা অবকাঠামোগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com