1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক আমার সময়

৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।গতকাল সোমবারদুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই। সবার সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কতাও রয়েছে।তিনি বলেন, সবকিছুর বিষয়েই সতর্ক থাকতে হয় সরকারকে। এ জন্যই বিভিন্ন সভার আয়োজন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়।সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে। এটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এ বিষয়ে আমাদের পরিবারের পাশাপাশি জনগণের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।মব সহিংসতা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সহিংসতা আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিচ্ছি না।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা এখনো ধরা পড়ছে না। তবে যত দ্রæত সম্ভব, তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে জোর দিচ্ছে সরকার।উপদেষ্টা বলেন, আমাদের এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সা¤প্রতিক ঘটনাবলী ও ভবিষ্যতে কী কী ঘটতে পারে, সেসব নিয়েও আলাপ হয়েছে। তবে বৈঠকে বিশেষভাবে ‘মাদক’ ইস্যুতে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা।তিনি আরও বলেন, গণমাধ্যমের সংবাদের মাধ্যমেই এখন অনেক ইয়াবা চালানকারী ধরা পড়ছে। তবে যাদের ধরা পড়ানো হচ্ছে তারা মূলত পুঁটি কিংবা টেংরা শ্রেণির। কিন্তু বড় বড় ‘রুই-কাতলা’রা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই, যত দ্রæত সম্ভব তাদেরও আইনের আওতায় আনা হোক।ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com