1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
২ দিন বৃষ্টির আভাস - দৈনিক আমার সময়

২ দিন বৃষ্টির আভাস

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”

আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। “এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”

“সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে বরিশাল বিভাগের প্রায় সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com