কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় সরকারি খাস জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে- ৯ মে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। এ সময় অবৈধভাবে নির্মিত আনুমানিক ২০ থেকে ২৫টি বড়, ছোট ও মাঝারি আকারের স্থাপনা উচ্ছেদ করেন, এই সময় সরকারি খাস জমি পুনরুদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, মহেশখালী মডেল থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর সহ কক্সবাজারের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করে- সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান পরিচালনা কালে
উপজেলা প্রশাসন জানান, পরিবেশ সংরক্ষণ, সরকারি খাস জমি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে সব সময় অব্যাহত থাকবে।
Leave a Reply