1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌শ্যামনগরে প্রতিপক্ষের গুলিতে পাঁচজন আহত, আটক চার - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌শ্যামনগরে প্রতিপক্ষের গুলিতে পাঁচজন আহত, আটক চার

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে পাঁচজন আহত হয়েছে।  গত কাল শনিবার বিকাল চারটার দিকে উপজেলার রামজীবনপুর এলাকায় কেয়াতলায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আব্দুল মালেক গাজী(৫০), আরিফুল ইসলাম(১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ(১৫) ও আব্দুল্লাহ আল মামুন(৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের সকলে রামজীবনপুর ও কেয়াতলার বাসিন্দা। বিরোধপুর্ন একটি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষের সময় তারা গুলিবিদ্ধ হয় বলে আহতদের দাবি। এ ঘটনায় প্রতিপক্ষের আশরাফুল ইসলাম(২৫), আমানুল্লাহ ইমন(২৩), মারুফ হোসেন(২২) ও আব্দুল্লাহ আল মামুন(২০)কে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। আটকৃত চারজনের মধ্যে দু’জন পুরাতন সাতক্ষীরা ও দু’জন সখিপুর এলাকার বাসিন্দ।
জানা যায়, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে পাঁচ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকুলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তার পরিবারের সদস্যরা দখল করে নেয়। একপর্যায়ে শনিবার একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে চড়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজন উক্ত জমি দখল করতে যায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে শাহাজানের সাথে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের ঐ পাঁচজন গুলিবিদ্ধ হয়।
ঘটনার বিষয়ে আব্দুল মালেক গাজীর ভাগ্নে আরিফুল ইসলাম জানান সমুদয় কাগজপত্র তাদের অনকুলে। কিন্তু বিগত সরকারের সময়ে আ’লীগের রাজনীতির সাথে জড়িত শাহাজান ও তারে লাকজন উক্ত জমি জবর দখলে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেয়ার পর শনিবার শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে। এসময় বাধা পেয়ে তাদের উপর গুলিবর্ষণ করলে পাঁচজন আহত হয়েছে। শাহাজানের মোবাইল বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি। তবে পুলিশের হাতে আটককৃত আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপুর্বক আব্দুল মালেক ও তার লোকজন দখল করে রেখেছে। শনিবার বংশের লোকজন নিয়ে তারা জমি উদ্ধাওে গেলে তাদের উপর হামলা করে স্থানীয়রা। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com