1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা শিকারীদের ভয়ে পালিয়ে হরিণ গ্রামে - দৈনিক আমার সময়

সাতক্ষীরা শিকারীদের ভয়ে পালিয়ে হরিণ গ্রামে

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সুন্দরবন থেকে চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সাতক্ষীরার লোকালয়ে আশ্রয় নিয়েছিল একটি চিত্রা হরিণ।পরে স্থানীয়দের তৎপরতায় হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হন্তান্তর করা হয়।
বুধবার (৬ আগস্ট) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থা’নীয় বাসিন্দারা জানান, “ কয়েকজন চোরা শিকারি নৌকা নিয়ে বনের দিক থেকে এসে কিছু খুঁজছে। পরে হঠাৎ একটি হরিণ দৌঁড়ে রাস্তা পার হয়ে সন্তোষ নামের এক ব্যক্তির বাড়ির পুকুরে পড়ে। তখন গ্রামবাসী কয়েকজন মিলে হরিণটি উদ্ধার করে এবং বনবিভাগকে খবর দেয়। তবে যারা হরিণ খুঁজছিল, লোকজন জড়ো হতে থাকলে তারা পালিয়ে যায়।”খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনবিভাগের সদস্যরা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ওসি নির্মল কুমার মন্ডল বলেন, “স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। যেহেতু এটি সুস্থ ছিল, তাই আমরা তা সুন্দরবনে অবমুক্ত করেছি।”
তিনি আরও বলেন, “হরিণটি লোকালয়ে চলে আসার পেছনে চোরা শিকারীদের সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।” দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও চোরা শিকার রোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com