নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দীনের সভাপতিত্বে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর প্রধান অতিত্বে এ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিটি এর সভাপতি মোঃ জিয়াউর রহমান (জামী), রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল সংবাদ সংস্থার সভাপতি মো: সাজ্জাদ তুহিন, মানব পাচার প্রতিরোধ ও উদ্ধার উদ্ধার বিষয়ক সমাজকর্মী ও মফস্বল সাংবাদিক ফরমের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আলম,
জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার তমা রায়, মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক মোঃ ফসিউল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তা মোঃ শামীম মোল্লা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাশেদুল ইসলাম
Leave a Reply