1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌দেবহাটায় প্রবাসী পরিবারের বসতবাড়ী ভাংচুর, লুটপাট, মারধোর - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌দেবহাটায় প্রবাসী পরিবারের বসতবাড়ী ভাংচুর, লুটপাট, মারধোর

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি ‍
    প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫

দেবহাটার সদর ইউনিয়নের ঘলঘলি গ্রামের সৌদি প্রবাসী নূর হোসেনের পরিবারের প্রতিবন্ধী ছেলেসহ সবাইকে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী চক্র এ ঘটনা ঘটিয়েছে। প্রবাসী স্ত্রী নুর নাহার বেগম জানান, আমার শাশুড়ি মমতাজ বেগম (৬২) স্বামী নুর ইসলাম সরদার আমার প্রতিবন্ধী ছেলে বাকীবিল্লাহ (১৪) আমার শশুর নুর ইসলাম (৭৫) আমার দেউর নূর নবী (৩০) পিতা নুর ইসলাম আমার জা আছিয়া খাতুন (২২) স্বামী নূর নবী উভয় গ্রাম ঘলঘলিয়া বসবাস করি একই গ্রামের গ্রামের মৃত মোসারাফ সরদার ছেলে আনোয়ার হোসেন সহ আনোয়ার হোসেনের ছেলে সবরাজ সাদ্দাম হোসেন কবির হোসেনের ছেলে রাজিব হোসেন, মৃত মহি সরদারের ছেলে কবির হোসেন মোঃ সাদ্দাম হোসেন মেয়ে হীরা খাতুন সহ আরো অনেকেই শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদের সবাই কে রক্তাক্ত জখম করে, বাড়ির দরজা ভাঙচুর করে, স্বামীর সৌদি থেকে পাঠানো ৩.৫০০০০/=টাকা ও তিন ভরির মতন গণনা রাখা ছিল। সেই টাকা সহ গহনা লুট করে নিয়ে যায়। এবং সাথে সাথে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতির দিয়ে চলে যায়। আমি ও আমার শাশুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সখিপুর হাসাপাতালে ভর্তি আছি। বাকিরা হাসপাতালের ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে চলে যায়। এ বিষয় দেবহাটা থানা পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com