সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় প্রাণিবিদ্যা বিভাগ বনাম হিসাববিজ্ঞান বিভাগ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সকাল ১০টা ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মহিতোষ কুমার নন্দী, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা ।
প্রধান অতিথি প্রফেসর আবুল হাশেম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক সংগঠন, তারা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের পালস বুঝে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করার আহ্বান জানাচ্ছি।
ফাইনাল ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটে প্রাণিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিভাগ (১-১) সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে হিসাববিজ্ঞান বিভাগ প্রাণিবিদ্যা বিভাগকে (৩-১) গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। সেরা খেলোয়াড় এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয় দলের সুমন অধিকারী, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন প্রাণী বিদ্যা বিভাগের আবির হোসেন।
পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
উভয় দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। এ সময় কলেজের সাধারণ শিক্ষার্থী, খেলোয়াড় ও দর্শকসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।
Leave a Reply