1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার অফিসার সখিপুর থানার এসআই নাজমুল ইসলাম - দৈনিক আমার সময়

শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার অফিসার সখিপুর থানার এসআই নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  শরীয়তপুর জেলার মধ্যে মে মাসে সফলভাবে অবৈধ মাদকদ্রব্য,চোরাচালান  উদ্ধার করায় সখিপুর থানার এসআই (নিরস্ত্র)  মোঃ নাজমুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার প্রধান করা হয়েছে, এতে সফিপুর থানার সুনাম অর্জন হয়েছে বলে মনে করেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার।

সখিপুর থানার এস আই নাজমুল ইসলাম জানান ১৯ জুন ২০২৩ খ্রিঃ ( সোমবার) শরীয়তপুর জেলার সখিপুর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান হাওলাদার স্যারের নির্দেশনায়, আমি অবৈধ মাদকদ্রব্য,চোরাচালান উদ্ধার এ বিশেষ অবদান রাখায় শরীয়তপুর জেলার মাদক উদ্ধার অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার, জনাব মো: সাইফুল হক মহোদয়ের নিকট হইতে পুরস্কার গ্রহণ করি।

আমাকে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার অফিসার নির্বাচিত করায় পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার, (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর সহ সখিপুর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও এলাকা বাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল ইসলাম সম্পর্কে জানতে চাইলে সখিপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন নাজমুল আমাদের থানার একজন চৌকস পুলিশ অফিসার, সে মামলার তদন্তের কাজগুলো খুবই ভালো করে করতে পারে। বিশেষ করে সে মাদকদ্রব্য ও চোরাচালান সম্পর্কিত মামলার তদন্ত করতে পারদর্শী, সে এর আগেও জেলার মধ্যে শ্রেষ্ঠ তদন্ত অফিসার হয়। পুলিশ সুপারের দিক নির্দেশনায় সে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে সফল হয় এবং মে মাসে জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরষ্কার পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com