রিয়াদ-সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট ) রিয়াদ দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো: আসাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন ।দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতির বানী পাঠ করেন কাউন্সিল মো: আলমগীর হোসাইন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো: মঞ্জুর ই- মাওলা।
রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। রাষ্ট্রদূত নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
রাষ্ট্রদূত আরও বলেন ,আমাদের সামনে ন্যায়,সাম্যভিত্তিক,দুর্নীতিমু
এছাড়া রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে বৈধপথে বেশি বেশি রেমিট্যান্স পাঠানোর জন্য সবাইকে আহবান জানান।
পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী ,মোঃ বেলায়েত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।
Leave a Reply