রিয়াদ- দেশে কিংবা বিদেশে যেখানেই ঘটনা সেখানেই নিউজ টুয়েন্টিফোর। কোন সংবাদ ব্যাথিত করে আবার কোনটি স্বপ্ন দেখায়। দেশে বিদেশে এমন সব সংবাদ দর্শকদের সামনে তুলে ধরার প্রত্যয় সাতবছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করলো সংবাদ ভিক্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ২০১৬ সালে ২৮শে জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নিউজ টুয়েন্টি ফোর চ্যানেল। বস্তুনিষ্ঠ সংবাদ ও সাম্প্রতিক বিভিন্ন দিক তুলে ধরে দর্শকের চাহিদা পূরণে সচেষ্ট হয়ে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যাচ্ছে নিউজ টুয়েন্টিফোর চ্যানেল। আগামীতে এই ধারাবাহিকতা চলমান থাকবে বলে আমরা বিশ্বাস করি। নিউজ
টুয়েন্টিফোর- এর ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, কবি, সাহিত্যিক, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তিত্ব,সুশীলসমাজ, গণমাধ্যমকর্মী এবং নিউজ টুয়েন্টিফোরের দর্শকসহ অন্যরা।
শুক্রবার (২৮জুলাই) সৌদি আরব রিয়াদে অ্যাপোলো ডিমোরা হলরুমে নিউজ টুয়েন্টিফোর দর্শক ফোরাম রিয়াদ সৌদি আরব কর্তৃক আয়োজিত নিউজ টুয়েন্টিফোর এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট কবি শাহজাহান চঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলের শুভেচ্ছা ও কেক কেটে স্বাগত জানান প্রবাসী কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন,ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন,মো: সাইফুল ইসলাম,বাবু নন্দলাল সরকার, আনোয়ার হোসেন রতন।
এসময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সৌদি আরব সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি যমুনা টিভির প্রতিনিধি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আর টিভির প্রতিনিধি সোহরাব হোসেন লিটন,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি এ কে আজাদ লিটন, এখন টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সিহাব শাহীন, দৈনিক আমার সময় প্রতিনিধি মিজানুর রহমান বাবু, মো: খাদেমুল ইসলাম, ইস্কান্দার আলি খান, আব্দুল হাকিম, ঈসা উল্লাহ,ফজলে রাব্বি,কারী আব্দুল হাকিম, ইউসুফ খান, সাঞ্জিদা, ফায়সাল, আল আমিন, লুৎফর রহমান, মাসুদুর রহমান,মো: রেজাউল ইসলাম, আরমান আরও অনেকে। বক্তারা জানান, অবৈধভাবে টাকা প্রেরণ, সোনা পাচার, অবৈধ ভিসা ব্যবসায়ীদের মখস উন্মোচন করা, প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখ ও সম্ভাবনা কথা তুলে ধরা এবং দেশের ভাবমূর্তি ইতিবাচক হয় সেই দিকে লক্ষ্য রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের আরও শক্তিশালী ও সহয়তা করার জন্য দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। অবশেষে দেশ ও নিউজ টুয়েন্টিফোরের শুভকামনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন নিউজ টুয়েন্টি ফোরের সৌদি আরব প্রতিনিধি মো: রুস্তম খান।
Leave a Reply