1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাসিক নির্বাচন: ১৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী আনার - দৈনিক আমার সময়

রাসিক নির্বাচন: ১৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী আনার

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আর মাত্র ৫ দিন বাকী। ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ। এর মধ্যে ব্যাপন প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঘুড়ি প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন আনার। তাঁর বিপক্ষে কোনো হেবিওয়েট প্রার্থী না থাকায় এবারও তিনি কাউন্সিলর হচ্ছেন বলে আশাবাদী ভোটারা।
শুক্রবার (১৬ জুন) বিকালে তেরখাদিয়া ডাব তলার মোড় থেকে ঘুড়ি প্রতীকের পক্ষে কয়েক হাজার নারী পুরুষের একটি প্রচার মিছিল বের হয়। এসময় ওয়ার্ডবাসী আনারের জয়ের ব্যাপারে এসব কথা বলেন।
রাসিকের একমাত্র ১৪ নং ওয়ার্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। অন্য প্রার্থীদের চোখে পড়ার মতো প্রচার প্রচারণা ও জনপ্রিয় না থাকায় ওয়ার্ডে এককভাবে জনপ্রিয়তার শীর্ষে আছেন আনোয়ার হোসেন আনার। বিগত ৫ বছরে কাউন্সিলর হিসেবে আনার ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন। বিপদে আপদে ওয়ার্ডবাসীর পাশে ছিলেন সর্বদা। গত ৯ তারিখ শুক্রবার তার প্রচার মিছিলটি ছিল জনসমুদ্র। এরই ধারাবাহিকতায় ১৬ তারিখেও তাঁর প্রচার মিছিলে নামে জনতার ঢল।
ব্যাপক জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি প্রতীক) আনোয়ার হোসেন আনার বলেন, ওয়ার্ডবাসীর ভালবাসায় আমি মুগ্ধ। তাঁরা যেভাবে আমার প্রচার প্রচারণা করছেন তাতে আমি সত্যি মুগ্ধ। তাঁদের ভালবাসার প্রতিদান হিসেবে আগামীতে ১৪ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ। সর্বদা ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো৷ এবারও আমার জয় সুনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com