1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজউকের সহকারী অথোরাইজ অফিসার আতাউরের বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়ম তদন্তে দুদকে অভিযোগ - দৈনিক আমার সময়

রাজউকের সহকারী অথোরাইজ অফিসার আতাউরের বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়ম তদন্তে দুদকে অভিযোগ

শাহ্ আলম
    প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
 রাজউকের সহকারী অথোরাইজ অফিসার আতাউর রহমানের অবৈধ আয় দুর্নীতি আর অনিয়ম তদন্তে,জণস্বার্থে  দুদকে অভিযোগ দায়ের করেছেন মাহতাবুর রহমান নামের এক সচেতন নাগরিক।
   দুদকের অভিযোগ সূত্র মতে, রাজউকের সহকারী অথোরাইজড অফিসার আতাউর রহমানের ঘুষ বাণিজ্যের অপকৌশল এখন নোটিশ বাণিজ্য।  নির্মাণাধীন ভবন মালিকদেরকে রাজউকের নোটিশের মাধ্যমে  ডেকে এনে ঘুষ বাণিজ্যের নিয়মিত মাধ্যম হিসেবে ব্যাবহার করছেন রাজউকের নোটিশকে। ভবন নির্মান  বিধিমালার ব্যাতিক্রম দেখিয়ে ভবন নির্মাণাধীন একক মালিক কিংবা ডেভেলপার কোম্পানির মালিকদেরকে রাজউকের নোটিশের মাধ্যমে অফিসে  ডেকে এনে অনিয়মকে মৌখিক নিয়মের ছাড়পত্র দেবার আশ্বাস দিয়ে ঘুষ লেনদেন যেন এখন তার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়ীয়েছে।
সহকারী অথোরাইজড অফিসার আতাউর রহমান সর্বনিম্ন ২৫ / ৩০ হাজার টাকার অবৈধ লেনদেন ছাড়া কোনো বৈধ ফাইলেও সই করেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
 আতাউর রহমানের নড়াইলের গ্রামের বাড়ীতে গড়ে তুলেছেন, জমি, বাড়ী সহ অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা শহড়ের বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট বাড়ী সহ উত্তরা -১২ নং সেক্টরে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দিত এক ডুপ্লেক্স ভবন, যা ঐ এলাকার সাধারণ মানুষের মনে নানন প্রশ্নের জন্ম দিয়েছে তার আয় সম্পর্কে।
দুদকে অভিযোগকারী মাহতাবুর রহমান বলেন শতশত মেধাবীর আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা এই রাষ্ট্রে এমন দুর্নীতিবাজদের সুষ্ট তদন্তের মাধ্যমে খুজেঁ বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা নিশ্চত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com