1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাঙ্গুনিয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

রাঙ্গুনিয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
 চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নিখোঁজ সুখবিলাস মাদ্রাসার ছাত্র ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ই আগস্ট) উপজেলার পদুয়া ইউনিনের সুখবিলাস মাদরাসার পাশ্ববর্তী শিলক খালের পাড়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মাদ্রাসা এবং পুলিশের সূত্র জানা যায়, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং শফিপুর গ্রামের মোহাম্মদ বুদো মিয়ার ছেলে নিহত মাদ্রাসা ছাত্রের নাম এমরান নবীর (১৬) সে ইসলামিক মিশনারী সেন্টার (সুখবিলাস মাদরাসা) এর কিতাব বিভাগ জামাতে পন্জুমের (দশম শ্রেণি) বিভাগের শিক্ষার্থী।
জানতে চাইলে মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি সাইফুল ইসলাম জানান, গত শনিবার রাতে এশার নামাজের পর থেকে এমরান নবীরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের এলাকায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। না পেয়ে শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ নিখোঁজ হওয়ার খবর তার পরিবারকে জানায়।
তিনি আরো জানান, পরিবারের লোকজনও রাতভর এমরান নবীরের খোঁজাখুঁজি করে না পেয়ে পরেরদিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে।
দক্ষিন রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com