1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের - দৈনিক আমার সময়

রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের

Reporter Name
    প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪
Oplus_131072
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান বৈধভাবে মনোনীত ৪ জনের প্রার্থীর মধ্যে দুজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খাইরুল বশর মুন্সী ও উত্তর জেলা শ্রমিক লীগের উপদেষ্টা মো. আব্দুল মান্নান। 
ফলে এখন নির্বাচনে লড়বেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক। এর আগে চেয়ারম্যান পদে উত্তর জেলা আ. লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম একক মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে গতকাল বিকেলে উপজেলা আ. লীগের কার্যালয়ে মহিলা যুবলীগের বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়েছেন নেতাকর্মীরা। এর আগে উপজেলা ছাত্রলীগও বর্ধিত সভা করে তাকে সমর্থন জানিয়েছিল। অন্যদিকে ভোটের মাঠে নিজের জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন অপর প্রার্থী ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com