চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট রানীরহাট রোড সংলগ্ন হাজী টাওয়ারের নিচ তলায় শুধুমাত্র মহিলাদের জন্য শুভ উদ্বোধন হয়েছে সালমা বিউটি পার্লার নামের একটি প্রতিষ্ঠান।
রোববার(২৫ আগষ্ট) সকালে সালমা বিউটি পার্লারের ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক পারভীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন সালমা বিউটি পার্লারের বিউটিসিয়ান জান্নাতুল নাঈম, রূম্পা মনি, কিপা আক্তার প্রমুখ।
সালমা বিউটি পার্লারের পরিচালক পারভীন আক্তার বলেন, উত্তর রাঙ্গুনিয়া রাজানগরহাটের মধ্যে শুধু মাত্র মহিলাদের জন্য নানান ধরনের সেবার নিয়ে সালমা বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়েছে। আমাদের পার্লারে অভিজ্ঞ ও দক্ষ বিউটিসিয়ানের মাধ্যমে বৌ সাজ, পার্টি সাজ, মেহেদি পরানো, মিল্ক সাইনিং হেয়ার রিবন্ডিং, কেরোটিন হেয়ার রিবন্ডিং, ব্লাক সাইনিং রিবন্ডিং, ভলিউম হেয়ার রিবন্ডিং, লরিয়াল হেয়ার রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট করা হয়। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে ২০% ডিসকাউন্টে এই সেবাগুলো পাবেন মহিলারা।
Leave a Reply