চট্টগ্রামের ফ্রিপোর্ট সিইপিজেড এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডের দুই নম্বর মাইলের মাথায় এক নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চালায় এক ছিনতাইকারী। পরে স্থানীয় জনতার ধাওয়ায় পালানোর সময় তাকে আটক করা হলেও ছুরি নিয়ে হামলার চেষ্টা করলে একজন সাহসী যুবক আহত হন।
জানা যায়, আজ ৮ জুলাই বুধবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে এক নারী রাস্তায় মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে এসে এক ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি দেখে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। ধাওয়া করতে করতে দুই নম্বর মাইলের মাথা মহিষ কলোনি মোড় এলাকায় তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক হওয়ার পর ছিনতাইকারী হঠাৎ একটি ধারালো ছুরি বের করে হামলার চেষ্টা করে। প্রথমে একজনকে লক্ষ্য করে আঘাত করলেও তিনি অল্পের জন্য রক্ষা পান। তবে ছিনতাইকারীকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক সাহসী যুবকের হাতে ছুরির আঘাত লাগে এবং তার হাত কেটে যায়।
স্থানীয়রা জানান, জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের কারণে ছিনতাইকারীকে পালাতে দেওয়া হয়নি। তাদের মতে, এ ধরনের সাহসী উদ্যোগ অব্যাহত থাকলে অপরাধীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।
Leave a Reply