1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মিরপুর পল্লবী ও ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান  - দৈনিক আমার সময়

মিরপুর পল্লবী ও ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান 

আমিনুল ইসলাম বাবু 
    প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
বুধবার ২৬ জুন’২৪ সকাল থেকে বিকাল পর্যন্ত পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের ই ব্লক ৭নং ও ৮নং রোডে এবং ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের জোন ৩ এর  পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার দৈনিক আমার সময়”কে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৩/১ আওতাধীন পল্লবী থানাধীন এলাকার ১২ নম্বর সেকশনের ই ব্লকের ৭নং ও ৮নং রোডে রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করি। এই সময়ে নকশাবহির্ভূত ১টি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয় এবং ২টি ভবনের ফাউন্ডেশনের  সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করে সে বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। তিনি আরও বলেন ২০২৩ এর সংশোধিত নিয়ম অনুসারে এখন থেকে হাউজিং এর প্লট সমূহে আর জয়েন্ট কোয়ার্টার নিয়মে ভবন নির্মাণ করা যাবেনা এখন থেকে ভবনের চতুর্দিকে যায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে।
এসময় ভবন মালিক পক্ষ  উপস্থিত থেকে রাজউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবেন বলে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন। ভবিষ্যতে ভবনের নকশাবহির্ভূত কোনো কাজ করবেন না বলে জানান তারা।
ইসিবি চত্ত্বর এলাকার উচ্ছেদ সম্পর্কে রাজউক জোন ৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার দৈনিক আমার সময়’কে বলেন, আমরা এখানে অভিযোগ এর ভিত্তিতে এসে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। মালিক পক্ষের কাউকেই পাওয়া যায়নি তাই প্ল্যান এর বিষয়ে কিছু বলতে পারছি না। এখানে দুটি মানুষ পাশাপাশি হেটে যেতে পারে না সেখানে কিভাবে এই বহুতল ভবন নির্মাণ কাজ করছে সেটাও আমার বোধগম্য নয়। আমরা ভবনটি যতটা সম্ভব আজ ভেঙ্গেছি। ভবিষ্যতে ভবনটির দিকে বিশেষ নজর রাখবো।
এছাড়াও অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি দৈনিক আমার সময়’কে বলেন, ভবন নির্মাণে রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা সহ কোন ভবন নির্মাণকারী রাজউকের ভবন নির্মাণ বিধি লঙ্ঘন না করে তার জন্যই এই উচ্ছেদ অভিযান। জনস্বার্থে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৩/১ এর  অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি। এছাড়াও সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক মো. ফয়েজ আহাম্মদ ও আতিফ ইমন সহ রাজউকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com