কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে নিয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নবনির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে একটি সুষ্ঠু, সুন্দর এবং পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply