1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানবতাবিরোধী অপরাধের মামলা: জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল - দৈনিক আমার সময়

মানবতাবিরোধী অপরাধের মামলা: জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।”

আজ বুধবার এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।”

তিনি বলেন, ‌‘আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন পেয়েছি।”

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় এবং পলকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যার ফলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহায়তা করা হয়েছে।”

এদিকে, আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে তৎকালীন কারফিউ জারি করে গণহত্যা এবং মানবতাবিরোধী অন্যান্য অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।”

নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তের পর প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয় বা প্রসিকিউশনে দাখিল করে। পরে প্রসিকিউশন তা যাচাই–বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com